জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে মুলাদীতে আলোচনা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

উপজেলা হাসপাতালের এম.টি.ই.পি.আই আল মামুন কবির-এর পরিচালনায় “মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ শ্লোগানের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ও মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাদল, উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম কুমার বিশ্বাস ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন প্রমুখ।

অনুষ্ঠান আয়োজনে ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাস্তবায়নে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আলোচনা শেষে যে সকল স্কুলের ছেলে মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।