মুলাদীতে যুবকের পুরুষাঙ্গে আগুন ও শিশু ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌরসদরে মুক্তিযোদ্ধা অফিসের সামনে শনিবার (০৮ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মুলাদী উপজেলা শাখার পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবীতে মানব বন্ধন করেন। এতে এলাকার শতশত জনগণ অংশগ্রহণ করে।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জহির, সাধারণ সম্পাদক আবুল কালাম জয়, সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, মাস্টার আফসার উদ্দিন, সদস্য শহিদুল ইসলাম সুমন, দেলোয়ার, মোহন, শাহিন মাহমুদ, পলাশ, নুর আলম, শামিম সরদার, সোহাগ বাবা সহ মানব অধিকার কমিশনের নেতৃবৃন্দ।

ঘটনার বিবরণে জানা যায়, মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামের ১নং ওয়ার্ডের মৃত সালাম আকনের পুত্র দিনমজুর শামিম আকনকে ১৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এলাকার শাহবুদ্দিনের এর ছোট ছেলে বাইজিদ ঘর থেকে ডেকে তাদের বাড়ী নিয়ে ঘরে ঢুকিয়ে শামিমকে ভেন চুরির অভিযোগ দিয়ে মারপিঠ করে শাহাবুদ্দিন তার পুত্র মাইন উদ্দিন, মনির, মোহাম্মদ আলী ও বাইজিদ। তারা শামিমকে পিটিয়ে আহত করার পর তার পুরুষাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

শামিমের ডাক চিৎকারের কে বা কাহারা ৯৯৯ এ ফোন দিলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শামিমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

অপর দিকে ১৭ জুন শনিবার সকাল ১০টায় উত্তর কাজিরচর জালিয়াকান্দি গ্রামের আলতাফ সরদারের লম্পট পুত্র দোকানি মাসুম সরদার চকলেটের লোভ দেখিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ করে। শিশুরটির অবস্থা অবনতি হওয়ায় প্রথমে মুলাদী হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুলাদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২০ জুন মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামের জালিয়াকান্দি বাজারে হাজারও মানুষের উপস্থিতিতে ধর্ষক মাসুমের বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হলে মাসুমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

বক্তারা বলেন, থানায় মামলা দেয়ার পর থেকেই শাহাবুদ্দিনের পরিবার শামিমের পরিবারদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। শাহাবুদ্দিনের পরিবার জামিন পেলে জেল থেকে বের হয়ে আরোও হুমকি দিচ্ছে। অপর দিকে শিশু ধর্ষণকারী মাসুমের সুষ্ঠু বিচারের দাবী করেন এলাকাবাসী।