মুলাদীতে নির্বাচন কর্মকর্তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মাওঃ রফিকুলের সাক্ষাত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক, সিনিয়র মাদ্রসার শিক্ষক, বিশিষ্ঠ সমাজ সেবক, ধর্মপ্রান মুসলমানদের নয়নের মনি, সকলের প্রিয় ব্যক্তিত্ব মুফতি মাওলানা রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কর্মকতার সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের জন্য কাজ করে এসেছি, সুনামের সহিত সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। দল-মতের উর্দ্ধে থেকে আমি মুলাদী-বাবুগঞ্জের সাধারন খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আর এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারন মানুষ আমার সাথে রয়েছে, আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষ আমাকে তাদের বুকে টেনে নিবে এবং তাদের পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিবে।