দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে মাওঃ রফিকের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী প্রেস ক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় মুফতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়বো। অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার এবং সুখে দুখে সাধারণ মানুষের পাশে থাকবো। অন্যায়ের কাছে মাথা নত করবো না।

এ সময় তিনি আরও বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের জন্য কাজ করে এসেছি, সুনামের সহিত সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। দল-মতের উর্দ্ধে থেকে আমি মুলাদী-বাবুগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আর এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারণ মানুষ আমার সাথে রয়েছে, আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষ আমাকে তাদের বুকে টেনে নিবে এবং তাদের পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিবে।