আকস্মিক সমুদ্র উত্তাল: ১৬ জেলেসহ মাছ ধরা ট্রলার সমুদ্রে নিমজ্জিত

কাজী সাঈদ, কুয়াকাটা (পটুয়াখালী)।।
বঙ্গোপসাগর আকস্মিকভাবে উত্তাল হয়ে ওঠেছে। গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে তীর ফিরে এসেছেন ট্রলারগুলো। কূলে ফিরে আসার সময় এফবি বিসমিল্লাহ-১ নামের একটি মাছ ধরা ট্রলার সমুদ্রে নিমজ্জিত হয়েছে। সমুদ্রে ভাসমান ১৬ জন জেলে এফবি সাবিনা নামের অপর একটি মাছ ধরা ট্রলারে কূলে ফিরে এসেছে।

ট্রলারের মাঝি একলাছ গাজী বলেন, মঙ্গলবার (০১ আগস্ট) সকালে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। কূলে ফিরে আসার সময় কুয়াকাটা সংলগ্ন ৭ কিলোমিটার দূরে আসলে তুফানের ঝাপটায় ট্রলারের তলা ফেটে যায়। এরপর ঘন্টা খানেক চেষ্টার পর ট্রলার ডুবে যায়। ভাসমান অবস্থায় তিনটি ঘুটাজালের ছোট নৌকা ট্রলার আমাদের উদ্ধার করে। পরে এফবি সাবিনা নামের অপর একটি মাছ ধরা ট্রলারে ঘাটে ফিরে এসেছি।