কাউখালীতে ডিমের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালীতে ডিমের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। শুক্রবার (১১ আগস্ট) উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, এক হালি ফার্মের ডিম ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে, হাঁসের ডিম ৭০ টাকা হালি ও দেশি মুরগির ডিম ৬৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

ডিম কিনতে আসা মাসুম বিল্লাহ জানান, ডিম এখন বর্তমানে আমাদের মত সাধারন ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। দিনমজুর শুকুর আলী জানান আমাদের পক্ষে এখন আর ডিম কেনা সম্ভব হচ্ছে না। খুচরা ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, আমাদের বেশি দামের ডিম কেনা পরে।

ডিম ব্যবসায়ী আবুল কালাম জানান, বাজারে মাছের দাম বেশি থাকায় ডিমের চাহিদা বেশি এবং ডিমের সরবরাহ কম তাই ডিমের দাম একটু বাড়তি। মুরগির খামার ব্যবসায়ীরা বলেন, বাজারে মুরগির খাদ্যের দাম বেশি থাকার কারণে আমাদের বাধ্য হয়ে বেশি দামের ডিম বিক্রি করতে হচ্ছে। সাধারণ ক্রেতারা বলেন বাজার মনিটরির জোরদার থাকলে ডিম সহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের আওতায় চলে আসতো।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, আমরা বাজার মনিটরিং জোরদার করব, ইচ্ছে করে কোন ব্যবসায়ী বেশি দামে দ্রব্যমূল্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে।