মুলাদীতে ডাকাতি করতে গিয়ে ১জনের মৃত্যু, আহত ৪

ভূঁইয়া কামাল মুলাদী, (বরিশাল)।।
বরিশালে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামে ২৬ আগস্ট শনিবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে চর সাহেবপুর লক্ষ্মীরহাট এছাহাক বেপারীর বাড়িতে ডাকাতি করার সময় বাড়ির পরিবারদের উপর এলোপাথারি হামলা চালালে তাদের ডাকচিৎকারে এলাকার লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ঘেড়াও করলে ডাকাত দল বোমা মেরে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ডাকাত দলের সদস্য বাবু (২২) কে ধরে ফেলে এবং গণপিটুনিতে বাবু আহত হয়। সেলিমপুর ক্যাম্পের পুলিশ তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাবুর বাড়ি বরিশালের কাশিপুরে। ডাকাত দলের অন্য এক সদস্য তয়কা গ্রামের জাহাঙ্গীর শাহ পুত্র রাকিব কালকিনি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গ্রেফতার হয়।

অপরদিকে ডাকাত দলের হামলায় এছাহাক বেপারীর ২ ছেলে ও স্ত্রী গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহাবুবর রহমান জানান সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি ১জনকে মৃত অবস্থায় উদ্ধার করি অপরজনকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে সকল ডাকাতদের আইনের আওতায় আনা হবে।