সরকারী কর্মকর্তারা যে কোন দুর্যোগে সাধারন মানুষের পাশে থাকবে: জেলা প্রশাসক

মুলাদী প্রতিনিধি।।
সরকারী কর্মকর্তারা যে দুর্যোগে সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করবে উল্ল্যেখ করে মুলাদীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, দাপ্তরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকারী বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুল হাসান, গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, মুলাদী সরাকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, মুলাদী প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্যাদা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শুক্কুর আহম্মেদ খান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুস সালেহিন, সরকারী মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদল খান, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবিন, সাবেক সম্পাদক রেজা হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজাউল করিম হাওলাদার, তৃণমুল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক ঐক্যকল্যান পরিষদ সভাপতি মনিুরুজ্জামান, অনলাইন প্রেসক্লাব সভাপতি ফিরোজ রাড়ী, সম্পাদক শামিম সরদার সহ সরকাল দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।