মুলাদী উপজেলায় উম্মে হাবিবা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা। তিনি ২০১১ সালে সহকারী শিক্ষক হিসেবে সফিপুর ইউনিয়নে বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। এরপর গাছায়া ইউনিয়নের ৪৮নং উত্তর হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে তিনি দক্ষিণ পশ্চিম মুলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে সরকারি বাঙলা কলেজ থেকে ম্যানেজমেন্ট অনার্স-মাস্টার্স শেষ করেন। তিনি একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত মহসিন উদ্দীন খান, মাতা মোসাঃ জোবায়দা খানম আদর্শ গৃহীনি।