মীরগঞ্জ বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার এলাকায় মীরগঞ্জ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুলাদী থানার আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশালের বিপিএম সেবা, পিপিএম, ডিআইজি, মোঃ জামিল হোসেন।

প্রধান অতিথি বলেন, আইন সৃঙ্খলা রক্ষার্থে কারো সাথে কোন আপোষ নাই। কাউকে ছার দেয়া হবে না। আসুন আমরা প্রত্যেকে আত্ম সমাচলনা করি, অন্যায় থেকে দুরে থাকি। যদি কোন সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকে, পুলিশের ঘাড়েও অস্ত্র আছে তা দিয়ে প্রতিহত করে সমাজে শান্তি ফিরিয়ে আনবো। আপনার ভয় পাবেন না পুলিশ আপনাদের পাশেই রয়েছে। মীরগঞ্জবাসী যাতে শান্তিতে চলাফেরা করতে পারেন, নিরাপদে চলাফেরা করতে পারেন সেজন্য এখানে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার, বিপিএম ওয়াহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, মুলাদী সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুর বারি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন-অর-রশিদ খান, কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মন্টু বিশ্বাস, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী প্রমুখ।
গত ২৪মে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে মনির হাওলাদারের গলাকাটা লাশ পাওয়া যায়।

গত ২২ আগস্ট একই এলাকায় আব্বাস হাওলাদারের বাবা আঃ রব হাওলাদার বাজার করার জন্য সকাল ৯টায় বাড়ি থেকে অটোযোগে খাশেরহাট বাজারে যাবার পথে প্রতিপক্ষের লোকেরা অটোগাড়ী পথরোধ করে তার উপর টেটা ও দেশিও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ নিয়ে জনসাধারণের মধ্যে জনপদটি ভয়ঙ্কর হয়ে উঠেছে। জনগণ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য এই মতবিনিময় সভা ও বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন।