মুলাদীর কাজিরচরে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে প্রতরণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কাজিরচর ইউনিয়নের প্রবাসী মহিউদ্দিন খানের স্ত্রী সুরাইয়া বেগমের কাছ থেকে প্রতারনা করে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় তারই দেবর প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী মোসাঃ রাবেয়া।

ভুক্তভোগী সুরাইয়া জানান, ১ বছর পূর্বে তার দেবরের স্ত্রী রাবেয়া স্বামী গাড়ী কিনবে এবং একটি জমি ক্রয় করার কথা বলে ব্যংকের চেক প্রদান করে টাকা ধার নেয়। এক বছর পেরিয়ে গেলেও টাকা পরিশোধ না করায় সুরাইয়া বেগম বার বার তাগাদা দিলে মুলাদী সোনালী ব্যাংকের একটি চেক প্রদান করেন, কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজওনার করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে সুরাইয়া টাকা চাইতে গেলে তার সাথে খারাপ আচরন করে রাবেয়া।

এ ঘটনায় সুরাইয়া বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি,আর নং-২৮৫/২০২২। এছাড়াও প্রতারক রাবেয়া এলাকার অনেক মহিলাদের কাছ থেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেন জানান, আরও দুই ভুক্তভোগী সুলতানা ও পারভীন। প্রতারক রাবেয়াকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।