ঘুষের রেট ঠিক করে দেয়া সেই এসিল্যান্ডকে বরখাস্তের পর আরও কয়েকজনের বদলি

মোঃনাসির উদ্দিন, নাজিরপুর (পিরোজপুর)।।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করতে ঘুষের রেট ঠিক করে দেওয়া এসিল্যান্ড মাসুদুর রহমানের সাময়িক বরখাস্তের পর এসিল্যান্ড সহযোগী চার তহশিলদার মোঃশাজাহান নাজিরপুর সদরকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়, মাটিভাংগা ইউনিয়নের তহশিলদার মোঃ সুজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ, শ্রীরামকাঠী তহশিলদার পরিমল দে কে বরগুনা জেলার তালতলি উপজেলায় এবং সেখমাটিয়া ইউনিয়নের তহশিলদার মোঃ হাসান হাওলাদার কে বরিশালের হিজলা উপজেলায় বদলি করা হয়েছে।

অপরদিকে অফিসের তথ্যফাঁস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় নাজিরপুর ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মারুফ হাওলাদারকে বরিশালের হিজলা উপজেলায় এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি মোঃ মফিজুল কে ভোলা জেলার মনপুরা ভূমিঅফিসে বদলি করা হয়েছে। বিষয়টি বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানাগেছে।

উল্লেখ্য নাজিরপুরের এসিল্যান্ড মাসুদুর রহমানের নামজারিতে ঘুষের রেট ঠিক করে দেওয়ার একটি অডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় এসিল্যান্ড কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার সহযোগী ৪ জন তহশিলদার কে জেলার বাহিরে স্বাস্তিমূলক বদলি এবং অফিসের তথ্য ফাঁস করার অপরাধে ২জন অফিস কর্মচারী কে স্বাস্তিমূলক বদলি করা হয়েছে।