মানুষ যাদের পছন্দ করে না, যুবলীগে তাদের স্থান নেই: জাকির হোসেন

মুলাদী প্রতিনিধি।।
মানুষ যাদেরকে পছন্দ করেনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগে তাদের কোন স্থান দেয়া হবেনা উল্ল্যেখ করে মুলাদীতে উপজেলা ও পৌর যুবলীগের কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকাল ৩টায় মুলাদী শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারী।

উদ্ভোধক ছিলেন, বরিশাল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ফজলুল করিম শাহিন তার বক্তব্যে বলেন যুবলীগ করে নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করবে।

উপজেলা যুবলীগের আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল। বিশেষ বক্তা ছিলেন, মুলাদী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপু, সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী।

কর্মী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, শেরই আলম পালোয়ান, পৌরসভা যুবলীগের সভাপতি আঃ বারেক সরদার, সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা, সম্পাদক বদিউজ্জামান বদরুল, পৌর কৃষকলীগ সভাপতি সিহাব উদ্দিন রাড়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণ, উপজেলা মৎসজীবিলীগ সভাপতি শফিকুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সম্পাদক এইচ এম জুয়েল। কর্মী সম্মেলনে আগামী দিনে নেতৃত্ব পাওয়ার জন্য শত শত নেতা কর্মী নিয়ে মিছিল দিয়ে সভা স্থলে আসেন মুলাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহে আলম হাওলাদার (হাজী মিঠু), রফিকুল ইসলাম রবিন. উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌরসভা যুবলীগে সভাপতি পদ প্রত্যাশী মিজানুর রহমান দেওয়ান, হাজ্বী মামুন হাওলাদার, খান সোলায়মানসহ পদপ্রত্যাশী নেতাকর্মীরা।