মুলাদী পৌর যুবলীগের সভাপতি হিসেবে মিজান দেওয়ানকে দেখতে চায় নেতাকর্মীরা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা যুবলীগের শীর্ষপদে মিজানুর রহমান দেওয়ানকে দেখতে চায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী পরিবারের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি শাজাহান দেওয়ানের যোগ্য সন্তান, মাদারীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, বিএনপি-জামায়াত কর্তৃক বার বার নির্যাতিত, হামলা-মামলার স্বীকার, রাজপথের লড়াকু সৈনিক খ্যাত, কর্মীদের আস্থার স্থল, সকলের পছন্দের ব্যক্তিত্ব মিজান দেওয়ানকে মুলাদী পৌরসভা যুবলীগের সভাপতি পদে দেখতে চায় উপজেলার তৃণমুল আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ছাত্র জীবন থেকেই মিজানুর রহমান দেওয়ান বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সাতে জড়িত থেকে জামায়াত-বিএনপির দুঃস্বাশনের বিরুদ্ধে রাজ পথে থেকে একাধীকবার কারাবরণ করেন এবং কয়েকবার তাকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলার স্বীকার হয়ে হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারের আস্থাভাজন এবং যুবলীগের পরিক্ষীত নেতা মিজান দেওয়ানকেই মুলাদী পৌরসভা যুবলীগের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করবে শীর্ষ নেতৃত্ব এমনটাই চাওয়া মুলাদী উপজেলার তৃণমুল যুবলীগ নেতৃবৃন্দের।