মুলাদীতে মা-ইলিশ রক্ষা অভিযানের তৃতীয় দিনে ৬জন গ্রেফতার

মুলাদী প্রতিনিধি।।
মা-ইলিশ রক্ষা অভিযানে মুলাদীতে তৃতীয় দিনে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, শনিবার (১৪ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানে নাজিরপুর নৌ-পুলিশ ফারির আইসি প্রদীপ মিত্রর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আরিয়ালখা ও জয়ন্তি নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ম-ইলিশ আহরণ কালে ৪জন অসাধূ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে রেগুলার মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক কৃত হলেন, চরআলিমাবাদ-কালকিনির মোঃ আবুল হোসেন (৩৫), সাহেবরামপুর-কালকিনির শাহ জালাল (২৪), আলিমাবাদ-মুলাদীর বিজয় পাল (২১), আলিমাবাদ-মুলাদীর সরোয়ার হাওলাদার (২৬)।

অপরদিকে মুলাদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুচ সালেহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে জয়ন্তি নদী থেকে মা-ইলিশ আহরন কালে অসাধূ ৩জন জেলেকে আটক করে এদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক দেখে ছেড়ে দিয়ে ২জনকে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের দপ্তরে হাজির করা হলে উভয়কে ১বছর করে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

সাজাকৃতরা হলেন, ষোলঘর-মুলাদীর সোহাগ (৪০) ও সেলিমপুর-মুলাদীর বেল্লাল (২২)। আটক কৃতদের কাছ থেকে একটি ট্রলার জব্দ করে মনির মল্লিকের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা মৎ অফিসের ব্যাপক অভিযানের পরেও স্থানীয় একটি কু-চক্রি মহল মৎস কর্মকর্তা ও পুলিশের নাম বিক্রিকরে জেলেদের কাছ থেকে চুক্তি ভীত্তিক টাকা নিয়ে তাদেরকে নদীতে মা-ইলিশ আহরন করায় উৎসাহ যোগাচ্ছে।