মুলাদীতে পুজা উদযাপন কমিটির করনীয় ও বর্জনীয় বিষয়ক প্রস্তুতি সভা

মুলাদী প্রতিনিধি।।
আসন্ন দুর্ঘাপুজাকে সামনে রেখে পুজা মন্ডব কমিটির সদস্যদের সাথে করনীয় ও বর্জনীয় বিচষয়ক প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুচ সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, আনসার বিডিপি কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ খান, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি মৃনাল কান্তি তালুকদার, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, শ্রী-শ্রী রাধা গোবিদ্ধ জিয়র কেন্দ্রীয় মন্দির সভাপতি রাম কৃষ্ণ বনিক সহ উপজেলার ১১টি পুজা মন্ডবের কমিটির সভাপতি বৃন্দ।

প্রস্তুতি সভায় থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, সকল পুজা মন্ডবে সিসি ক্যামেরা বাধ্যতা মূলক থাকতে হবে এবং যার যার দায়ীত্ব তাকে সঠিক ভাবে পালন করতে হবে।

প্রস্তুতি সভায় মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপির পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অরি রশিদ খান সকল পুজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নগদ ২ হাজার করে টাকা প্রদান করেন এবং আগামী এক মাসের মধ্যে সবগুলো পুজা মন্ডবে স্থায়ীভাবে সিসি ক্যামেরা স্থাপন করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।