ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী জাহিদুল ইসলামের সাত বছরের মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার সকালে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। তার বাড়ি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে।

সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, আমার মেয়ে জাইমা জাহান গত দুই মাস যাবৎ অসুস্থ ছিলো। ২০২৩ সালের অক্টোবর মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তার কেমোথেরাপি চলছিলো। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো তার।

শিশু জাইমা জাহানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উপজেলা জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।।

শিশু জাইমা জাহানের চাচা মিজানুর রহমান বলেন, আমার ভাতিজি অনেক মিশুক আর হাসিখুশি ছিলো। বিশ্বাসই করতে পারছি না সে আমাদের ছেড়ে চলে গেছে।

গতকাল রোববার এশার নামাজ বাদ উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়িতে শিশু জাইমা জাহানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।