কাজিরহাটে পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জে গোসলে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিজাম খন্দকার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নিজাম খন্দকার ওই গ্রামের মৃত আজিজ আহমেদ খন্দকারের ছেলে।

মৃতের স্ত্রী সুরমা বেগম জানান, শুক্রবার দুপুরে স্বামীকে গোসল করানোর জন্য পুকুরঘাটে নিয়ে যান। একপর্যায়ে নিজাম খন্দকার পা পিছলে পুকুরে পড়ে যান। ভারী শরীর হওয়ায় ধরে রাখা যায়নি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।