কেন্দ্রীয় ওলামা দল নেতা মাওলানা শামীম দোয়া চেয়েছেন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক ও সাবেক বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক লন্ডন প্রবাসি মাওলানা শামীম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ্য হতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। শনিবার বিকেলে তিনি তার ফেইসবুক পেইজে ও মুঠোফোনে সবার কাছে এ দোয়া কামনা করেন।

তিনি জানান, গত তিনদিন আগে লন্ডনে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এসময় তিনি বুকে ও বাম পায়ে মারাত্মক জখম হন। এরপরেও শুকুর আদায় করছেন মহান সুবহানাহু ওয়াতাআ’লার দরবারে। যেভাবে তিনি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছে তাতে বেঁচে থাকার কথা না। তাই তিনি যাতে দ্রুত সুস্থ্য হয়ে উঠতে পারেন এজন্য সবার কাছে সুস্থ্যতা কামনা করে দোয়া চেয়েছেন।