পায়রা বন্দরে প্রথমবারের মতো এমভি মেঘনা হারমোনি জাহাজ ভিড়ল

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
এবার পায়রা বন্দরে প্রথমবারের মতো মেঘনা গ্রুপের ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল এমভি মেঘনা হারমোনি নামের একটি জাহাজ পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে ভিড়েছে। মেঘনা গ্রুপ ভিয়েতনাম থেকে ক্লিংকার ও লাইমস্টোন আমদানী করে নিয়ে এসেছে।

৪৩ হাজার ৭০০মেট্রিকটন ওপিসি ক্লিংকার ও ১০হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে ১২ দশমিন ৯ মিটারের গভীরতার এমভি মেঘনা হারমোনি নামের একটি জাহাজটি ভিয়েতনামের ইয়াং হাং বন্দর থেকে ছেড়ে এসে গত ৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে পৌছায়। আউটার এ্যাংকোরেজে ১৬ হাজার মে.টন কার্গো লাইটার করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিকটন নিয়ে জাহাজটি বুধবার মধ্য রাতে পায়রা বন্দরের ইনারে এ্যাংকোরেজে পৌছানের পরে লাইটর জাহাজে করে মেঘনা গ্রুপের সোনার গাঁও নিজস্ব মেঘনা ঘাট নিয়ে যাওয়া হচ্ছে।

মেঘনা গ্রুপের ইউনাটেট শিপিং লাইন্স এর ম্যানেজার জামাল হোসেন জামিল জানান, এই প্রথম আমার এ বন্দরে ক্লিংকার ও লাইমস্টোনবাহী এমভি মেঘনা হারমোনি নামের একটি জাহাজ নিয়েছি। পায়রা বন্দরের চেয়ারম্যান ও বন্দরের সকলের আন্তরিক সহযোগিতা কারনে একটি জাহাজ নিয়ে আসতে সক্ষম হয়েছি। আশা করি আগামীকাল (১৪ ডিসেম্বর, রাতে)আমাদের আরোও একটি বিদেশী পতাকাবাহী জাহাজ ৬০,৫০০ মে.টন লাইমস্টোন নিয়ে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে পৌছাবে। আউটার এ্যাংকোরেজে লাইটারিং করে জাহাজটি পায়রা বন্দরের ইনারে এ্যাংকোরেজে নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের জলযানযোগে বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করেন এসময় তিনি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে সাংবাদিকদের বলেন, সরকারে একটি বড় ধরনের প্রকল্প এ পায়রা বন্দর। পায়রা বন্দর স্বাধীন বাংলাদেশে গ্রীন ফিল্ড পোর্ট হিসেবে স্থাপিত হয়েছে। বিশেষ করে বরিশাল অঞ্চলের উন্নয়নের জন্যই পায়রা বন্দরে যাত্রা। তার ধারাবাহিকতায় আমরা অপারেশনাল কার্যক্রম ২০১৬ সালে শুরু হয়েছে। গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মেইনটেইন্সে ড্রেজিংয়ের কাজ চলছে। সে কারণেই মেঘনা গ্রুপের মত দেশের বড় বড় কোম্পানি মালামাল এই বন্দর ব্যবহার করতে শুরু করছে।পন্য আমদানির মাধ্যমে পায়রা বন্দর আগামীর বন্দর, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের, তার অগ্রযাত্রা একটা বড় ধরনের মাইল হিসোবে আমার আজকের এইদিন উদযাপন করছি। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন পায়রা বন্দর আমদানি রপ্তানী জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের সকল ব্যবসায়ীরা যে কোন ধরনের মালামাল এ বন্দরে মাধ্যমে আনা নেয়া ও এবং সব ধরনের সহযোগী পায়রা বন্দর থেকে পাবে তিনি জানান।