মুলাদীতে শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বজন স্মরণ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২১শে ডিসেম্বর বুধবার সকাল ১১টায় শাজাহান মাহমুদ হল রুমে অনুষ্ঠিত হয়। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সকালে প্রেসক্লাবে কোরআন খতম ও সকাল ১১টায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী।

বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, শহীদ সাংবাদিক মনির রাড়ীর সহ-ধর্মীনী হামিদা মনির, মুফতি মাওঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সিহাব উদ্দিন রাড়ী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, সাংবাদিক মাষ্টার নিজাম উদ্দিন খান, সাংবাদিক মাস্টার ওমর ফারুক, সাংবাদিক মেহেদি হাসান, সাংবাদিক রেজা হাওলাদার ও সাংবাদিক আলী আজম স্বপন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য শহীদ মনির হোসেন রাড়ী ২০১০ সালের ২১ ডিসেম্বর জনকল্যাণের কাজ করতে গিয়ে নিহত হন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকির হোসেন।