মাইক্রোবাস-মাহেন্দ্রা সংঘর্ষে আহত ৫

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
মাইক্রোবাস-মাহেন্দ্রার সংঘর্ষে পাঁচজন মাহেন্দ্রা যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে বারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবরপেয়ে গুরুত্বর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।