বরিশাল-৩ আসনে ৪ প্রার্থীর প্রচারণা, তৃণমূল বিএনপির দেখা নাই

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতীক পেয়েই ৪ প্রার্থী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে, তৃণমূল বিএনপির দেখা নাই।

জাতীয় পার্টিঃ লাঙ্গল প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।

বাংলাদেশের ওয়াকার্স পাটিঃ হাতুড়ি প্রতীক নিয়ে বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান।

স্বতন্ত্র প্রার্থীঃ ট্রাক প্রতীক নিয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বরিশাল জেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

স্বতন্ত্র প্রার্থীঃ ঈগল প্রতীক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ আমিনুল হক কবির।

তৃণমূল বিএনপি প্রার্থীঃ সোনালী আঁশ প্রতীক নিয়ে শাহনাজ হোসেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে প্রচারণার তোড়জোড় শুরু হয়েছে। দুপুরের পর থেকেই প্রার্থীরা উনয়নের প্রতিশ্রুতি দিয়ে গানের মাধ্যমে রেকর্ডিং বাজিয়ে ১২১ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বিভিন্ন জায়গায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু বর্তমান সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য থাকায় এলাকার উন্নয়নের কথা, উত্তর অঞ্চলের সড়ক উন্নয়নের কথা, রাস্তার মোড়ে মোড়ে পথিকদের বসার স্থান করে দেয়া ও আগামীতেও সার্বিক উন্নয়ন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলার কথাগুলো বলে যাচ্ছেন।

বাংলাদেশের ওয়াকার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান সংসদ সদস্য থাকায় উন্নয়নের কথা, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকমুক্ত সমাজ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও সমতাভিত্তিক বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং এলাকার সন্তান হিসেবেও তার পরিচিতি রয়েছে অনেক।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বরিশাল জেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জনগণের মাঝে একটি পরিচিত মুখ। তিনি জড়ালোভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ আমিনুল হক কবির স্বতন্ত্র প্রার্থী উন্নয়নের প্রতিশ্রুতির কথা বলে যাচ্ছেন।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামীলীগের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আতিকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ আমিনুল হক কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই দলের দুইজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে।

সোনালী আঁশ প্রতীক নিয়ে শাহনাজ হোসেন তৃণমূল বিএনপি প্রার্থী হিসেবে নাম শুনা গেলেও প্রচার প্রচারণায় দেখা মিলে না।