মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিবাদ র‌্যালি

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুপুর ১ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে বরগুনা-বাখেরগঞ্জ মহাসড়কে প্রতিবাদ র‌্যালি করে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল।

সোমবার (১ জানুয়ারি) বরগুনা-বাখেরগঞ্জ মহাসড়কের উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী আর কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বসার মোখলেসের নেতৃত্বে প্রতিবাদ র‌্যালিটি করা হয়।
প্রতিবাদ র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদল নেতা মাসুম হাওলাদার, হাসান, রেসান, সুজন মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ।