মুলাদীতে উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত বছরের প্রথম দিনে কোমল মতি ছাত্র/ছাত্রীদের মাঝে উৎসব করে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই লক্ষে মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখা গেছে সুষ্ঠ ও সুন্দর ভাবে ছাত্র/ছাত্রীর মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে ।

২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষা বর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার ।

সে অনুযায়ী আজ সোমবারও মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়ছে। বই বিতরণ উৎসব সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মুলাদী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজিবুর রহমান ভূইয়া কামাল ও দৈনিক গণবার্তা সম্পাদক মোঃ শাহিন হোসেন।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন, অভিভাবক সদস্য রহিম বিশ্বাস, মোঃ জুলহাস, মাসুম বিল্লাহ, মোসাঃ বিলকিছ প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।