প্রার্থীদের দেয়া টাকায় আস্ত গরু দিয়ে পিকনিক, অতঃপর যা ঘটলো

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে নির্বাচন সামনে রেখে কয়েকজন প্রার্থীর নিকট হতে চাঁদা ও এক প্রার্থীর দেওয়া একটি গরু দিয়ে ব্যবসায়িরা মিলে নৈশ পিকনিকের আয়োজন করে।

বৃহস্পতিবার দিনগত রাতে পৌরশহরের তাফসির ময়দানে এ পিকনিকে আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক ব্যবসায়ি এ পিকনিকে অংশ নেয়। রান্না করা খাবার প্যাকেটজাত হওয়ার সময় প্রশাসন খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকনিক প- করে দেয়।

পরে ভা-ারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. ইয়াসিন আরাফাত রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ-বিধির ১৮৬০ এর ১৭১-চ ধারায় নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের টাকা ও গরু দিয়ে পিকনিকের আয়োজনের অপরাধে স্থানীয় বন্দর ব্যবসায়ি নেতা মো. ফারুক জমাদ্দারকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে অনাদায়ে আরও তিন মাসের দন্ডাদেশ দেওয়া হয়। পরে স্থানীয় ব্যবসায়িরা সকলে মিলে অর্থদন্ড পরিশোধ করে মুচলেকা দিয়ে দন্ডিত ব্যবসায়ি নেতাকে ছাড়িয়ে নেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের টাকায় পিকনিক কিংবা কোনও ভূড়িভোজ আয়োজন নির্বাচন আচরণ বিধির লংঘন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।