নৌকা সাঁটিয়ে মহাসড়কের জমি দখল

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নৌকা সাঁটিয়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তবে তাদের দাবি এটি তাদের রেকর্ডিংও সম্পত্তি।

বরগুনা- বাকেরগঞ্জ মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার ব্রিজের উত্তর ঢালের পশ্চিম পাশে নৌকা টাঙ্গিয়ে সড়ক ও জনপদের জমি দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করেছে মোঃ মনিরুজ্জামান মনির হাং, মোঃ আতিক হাং ও মোঃ শফিকুল ইসলাম হাং নামে তিন ব্যক্তি। মনিরুজ্জামান মনির একজন প্রবাসী। সে দীর্ঘ বছর দুবাইতে ছিলেন। তার কালো টাকা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

মনিরুজ্জামান উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত্যুর জনাব আলীর ছেলে, আতিক ও শফিকুল একই গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এসব নিয়মকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে সরকারি জমি দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করেন তারা। এভাবে অবৈধভাবে দখলকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে দিনে দিনে কমে যাবে সড়ক ও জনপথ বিভাগের সম্পদ বলে জানান স্থানীয়রা।

অভিযুক্ত মনিরুজ্জাম মনির ফকির, আতিক ফকির ও সফিকুল ইসলাম শফিক ফকির বলেন, এটা আমদের জমি। আমদের নিকট কাগজপত্র আছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করবো।
বরগুনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, সরেজমিনে সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করা হবে। আমাদের জমি দখল করা হলে তা উচ্ছেদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।