মঠবাড়িয়ায় মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ির ৬ মাসের কারাদণ্ড

মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে ৬ মাসের করাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর তিনটার দিকেএ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম । অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক গ্রামেরহাবিবুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেটআবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো মাছ বাজার সংলগ্ন মুরগীর দোকোনেঅভিযান চালিয়ে বে কিছুু মরা মুরগী জব্দ করা হয়। এবং অভিযুক্ত মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দ-াদেশ প্রদান করাহয়। এসময় মরা মুরগীগুলি মাটির নিচে চাপা দেয়া হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।