মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা

মঠবাড়িয়া প্রতি‌নি‌ধি (পিরোজপুর)।।
আইন লঙ্ঘন করে নদী থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার এবং অবৈধ পাজায় ইট পোড়বার দায়ে পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় চার‌টি ইট ভাটায় চার লক্ষ টাকা জ‌ড়িমানা করা হ‌য়ে‌ছে। উপ‌জেলার তুষখালী ও বড় মাছুয়া ইউ‌নিয়‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে এ জ‌ড়িমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাইয়ূম ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারায় পৃথক চারটি মামলায় জানখালী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে দিপক রায়কে ১ লাখ, সৈয়দ আলীর ছেলে সরোয়ার হোসেনকে ১ লাখ, বড়মাছুয়া ইউ‌নিয়‌নের কাটাখাল এলাকার রুহুল আমীনের ছেলে রুবেলকে ১ লাখ এবং মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে আবুল কালামকে ১ লাখ ক‌রে সর্বমোট চার লাখ টাকা জ‌ড়িমানা করা হয়। তি‌নি‌্িারও ব‌লেন, জনস্বার্থে এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।