মুলাদীতে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (১৩ মে) সোমবার (১৩ মে) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস চত্বরে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় তিন দিন ব্যাপী “কৃষি প্রযুক্তি মেলা-২০২৪” এর শুভ উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন যাত্রা”। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম।

তিনি বলেন, মেলায় যেসব প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে আমরা চাই এগুলো কৃষক পর্যায়ে দ্রুত ছড়িয়ে যাক। প্রযুক্তিগুলোর সম্প্রসারণের মাধ্যমে এক ফসলি জমিতে দুই ফসল এবং দুই ফসলি জমিতে তিন ফসল চাষ করা সম্ভব হবে। এছাড়াও আমাদের রাস্তার পাশে সবজি, বস্তায় আদা চাষ, পারিবারিক পুষ্টি বাগান, মিশ্র ফল বাগান, জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন সম্প্রসারণে এই মেলা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কৃষকগণ।

মেলায় আম, কাঠাল, জাম, ছফেদা, কলা, লিচু, আতাফল, আমরুজ, হরতুকী, বয়রা ইত্যাদি গাছসহ মেলার স্টলগুলোতে স্থান পেয়েছে শতশত রকমের গাছ। মেলায় আগত ছাত্র-ছাত্রীদের মাঝে ১শত চারা বিতারণ করা হয়।